
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে অবৈধভাবে নেওয়া ৩২টি বিদ্যুৎ ও ৪০টি পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলোনির বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।
অভিযানে রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহাবুবুল আলম বলেন, অভিযানে অবৈধভাবে নেওয়া ৩২টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রউফ বলেন, রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বাসাবাড়িতে ব্যবহৃত প্রায় ৪০টি পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ বলেন, রেলওয়ের জায়গা ও স্থাপনা অবৈধভাবে ব্যবহার করে পানি-বিদ্যুৎসহ বিভিন্ন সুবিধা নেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। নিয়মবহির্ভূত সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের জায়গায় অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের পাশাপাশি অবৈধভাবে পানি ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রেলওয়ে কলোনিতে অবৈধভাবে বসবাস ও স্থাপনা ব্যবহারের পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে পানি ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের অভিযানে নিরাপত্তার দায়িত্বে আরএনবি সদস্যরা সহযোগিতা করেছেন। রেলওয়ের সম্পত্তি অবৈধ দখল বা ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখল কিংবা অনুমোদন ছাড়া পানি-বিদ্যুৎ সংযোগ ব্যবহার আইন ও বিধিবহির্ভূত। অভিযানের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ বা লিখিত নির্দেশনা পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
৩ মিনিট আগে
জামালপুরের দুই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় মেলান্দহের কোনা মালঞ্চ এবং দেওয়ানগঞ্জ উপজেলা সদরে এসব ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচামালের বাজার সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
২৬ মিনিট আগে
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৭ মিনিট আগে