
নীলফামারীর ডিমলায় সরকারি অর্থায়নে নির্মিত একটি সেতুর নিচের পানি প্রবাহের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ ও বাগান করার অভিযোগ উঠেছে। এতে উপজেলার তিস্তা নদীর তীরবর্তী পূর্ব খড়িবাড়ী ঝিনজিড়াপাড়া এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে। এতে করে ওই এলাকার দুই শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় প্রায় ৩০০ হেক্টর আবাদি জমি জলমগ্ন হয়ে পড়েছে। এই সমস্যা নিরসন এবং সেতুর নিচের পানি প্রবাহের পথ অবমুক্ত করার দাবিতে আজ সকালে ঝিনজিড়াপাড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
জানা গেছে, ২০১৪ সালে সরকারি তহবিল থেকে পূর্ব খড়িবাড়ী এলাকার তফির উদ্দিনের বাড়ি থেকে একতা বাজারগামী গ্রামীণ সড়কের পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর নিচ দিয়ে স্বাভাবিকভাবে পানি নেমে যেত। তবে সম্প্রতি স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ মুন্সি সেতুর নিচের পানি প্রবাহের মুখ বন্ধ করে সেখানে একটি আধা-পাকা বসতবাড়ি নির্মাণ এবং গাছপালা রোপণ করেছেন। ফলে বিল ও উঁচু জমি থেকে নেমে আসা পানি প্রবাহের পথটি বন্ধ হয়ে গেছে।
মানববন্ধনে স্থানীয় কৃষক মো. আনিছুর রহমান বলেন, ‘এই সেতুর নিচ দিয়ে বিলের পানি নদীতে নামত। মজিদ মুন্সি সেতুর মুখ আটকে ঘর তোলায় এখন আমাদের আবাদি জমি পানির নিচে। ৩০০ হেক্টর জমিতে এবার আমন ধান লাগাতে পারছি না। জনপ্রতিনিধিসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাইনি।’
একই এলাকার বাসিন্দা আকিক হোসেন বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি চলে আসে। রান্নাবান্না করার উপায় থাকে না। ছেলেমেয়েরা স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না, রাস্তাঘাট ডুবে গেছে। এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাই।’
স্থানীয়রা আরও জানান, ১ জুলাই পানি ছাড়ার ব্যবস্থা করার অনুরোধ নিয়ে আব্দুল মজিদের সঙ্গে তাঁরা কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তাঁর পরিবার দাবি মানেননি। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন ও সরকারি সম্পত্তি অবমুক্ত করার লক্ষ্যে ১৬ জুলাই ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এলাকাবাসীর পক্ষে একটি গণস্বাক্ষর করা আবেদনপত্র দেওয়া হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত আব্দুল মজিদ বলেন, ‘দুই বছর আগে আমি যখন এখানে বাড়ি করেছি, তখন কেউ নিষেধ করেননি। এখন আমি বাড়ি সরিয়ে কোথায় যাব?’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, ‘আবেদনপত্রটি পাওয়া গেছে। গ্রামীণ অবকাঠামো ও পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখতে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৩ মিনিট আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ মিনিট আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানচাপায় মিজানুর রহমান (৪৮) নামের এক ইউনিয়ন যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে