
মাদারীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলযোগে সাইফুল ইসলাম ও তাঁর আত্মীয় নাজমুল খান মাদারীপুর শহরের দিকে আসছিলেন। মাঝপথে বাহাদুরপুর এলাকায় এলে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার ভেতর ঢুকে যান দুই মোটরসাইকেল আরোহী। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলি জামশেদ (৫০) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
২৭ মিনিট আগে
বাগেরহাটের মোংলা উপজেলার পৌর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক। পাঁচ ছেলের মধ্যে ছোট ছেলে সাব্বিরের বিয়ে দিয়েছিলেন খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে।
৩৭ মিনিট আগে
সিয়াম বলেন, ‘দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। পাশে এক জায়গায় আমি বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ টের পাই, সঙ্গে প্রচুর ধোঁয়া। দুটি যানবাহনেরই গতি অনেক বেশি ছিল এবং পুরো মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।’
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে চায়ের দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুখোশধারী তিন দুর্বৃত্ত কয়েকটি গুলি করে পালিয়ে যায়। সাজেদুলের হাতে এবং নাঈমের তলপেটে গুলি লাগলে তাঁরা মাটিতে লুটিয়ে
১ ঘণ্টা আগে