
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় নেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (৮৬ নম্বর) এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
আজ বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।
এদিকে একই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ উপজেলা সদরে নেওয়া হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। সুষ্ঠু ও ষড়যন্ত্রমুক্ত পরিবেশ বজায় থাকলে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মোহাম্মদ তাহের বলেন,
৯ মিনিট আগে
ভোলা-২ আসনে একটি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ফজলুল করিম। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
১২ মিনিট আগে
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টা থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে আসনটির কেন্দ্রগুলোতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের চরাঞ্চলের একটি ভোটকেন্দ্র এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চবিদ্যালয় কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে