রাজধানীর পৃথক স্থান থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধারের এবার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো নিহতের মাথা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মাথা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ।
তিনি বলেন, রাতে সংবাদ পাওয়া যায়, মতিঝিল ডাস্টবিনে নিহত ব্যক্তির মাথা আছে। সেখানে গিয়ে মাথা পাওয়া যায়নি। সেখান থেকে সুইপাররা ময়লা নিয়ে মাতুয়াইলে ফেলে। তবে তারা মাথা দেখতে পায় না। সেখানে গিয়ে মাথা উদ্ধার হরা হয়।
এর আগে শুক্রবার রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশ থেকে একটি পা ও বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এগুলো।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান খণ্ডিত পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার দুপুরের দিকে কমলাপুর স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে আরেকটি পা উদ্ধার করা হয়। সব কটি খণ্ডিত অংশ একই ব্যক্তির। যেহেতু ঘটনাস্থল ঢাকা রেলওয়ে থানা এলাকায়, তাই এই খণ্ডিত পায়ের সুরতহাল প্রতিবেদন ঢাকা রেলওয়ে থানা-পুলিশ করবে।
একটি সুত্রে জানা যায়, হত্যাকাণ্ডে জড়িত আসামি পুলিশি হেফাজতে রয়েছে। পরে গণমাধ্যমের কাছে জানানো হবে।
ওসি জানান, সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, তাঁর নাম ওবায়দুল্লাহ (৩০), বাবার নাম আব্দুল হামিদ। গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার তাতারকান্দি গ্রামে। দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরের বাড়িতে যাওয়ার পথে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি বরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছে বরপক্ষ। গতকাল রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে
৬ মিনিট আগে
২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে। ২০০৯ সালে জামিন পান মনির। জামিন পেয়ে তিনি আর আদালতে হাজির হননি।
১২ মিনিট আগে
২০২৩ সালের ৩০ মে সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন ইমন কাজী। ওই দিন রাত ৯টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে গেন্ডারিয়ার ফরাশগঞ্জ মাপুর মাজার সংলগ্ন এলাকা থেকে চালকবিহীন অটোরিকশা ও এর ব্যাটারি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পুকুর ভরাট বন্ধ, পরিবেশ রক্ষা ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অভিযুক্ত মো. নাফিজ প্রধান অভিযোগ অস্বীকার করেছেন।
১৮ মিনিট আগে