
পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময় অবৈধ অনুপ্রবেশ ও কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে এই এলাকায় টহল জোরদার করা হয়েছে ।
আজ শুক্রবার সকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে হিলিসহ জয়পুরহাট ব্যাটালিয়নের আওতায় সীমান্তগুলোতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় এসব সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান করা হচ্ছে।
লে. কর্নেল লতিফুল বারী আরও বলেন, ‘কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের টহল জোরদার করা হয়েছে।’

পটুয়াখালীর বাউফল উপজেলার চর আলগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় এবং এমপিও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
২৬ মিনিট আগে
পণ্যবাহী ট্রাক উল্টে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার (৯ মে) ভোর থেকে ওই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের গজারিয়া উপজেলার বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘ সময় ধরে দূরপাল্লার...
৩২ মিনিট আগে
৫০ বছর বয়সী গোলজার হোসেন দুই দশক ধরে ধানখেতে মাছ চাষ করছেন। স্থানীয়রা তাঁকে ‘ধানখেতে মাছ চাষের গুরু’ বলেই চেনেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে গ্রামের অনেক কৃষক এখন ধানের পাশাপাশি মাছ চাষ করে বাড়তি আয় করছেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মনির হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে