
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে ব্যবসায়ীদের ছোড়া ছররা গুলিতে চার গ্রামবাসী আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জেলার নবীনগরের মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু উত্তোলনকারী ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর এলাকার একটি চক্র অবৈধভাবে নির্দিষ্ট সীমানা ছেড়ে চরলাপাং গ্রামের কাছে এসে বালু উত্তোলন করে থাকে। এতে ওই গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। রোববার সকালে চরলাপাং গ্রামে বালু উত্তোলন করার সময় গ্রামবাসী বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এই সময় রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল বালু উত্তোলনকারী গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘বালু উত্তোলনে বাধা দেওয়া গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্চমান সহকারী ফাতেমা বেগমের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে বাসায় ঢুকে চেতনানাশক খাইয়ে বৃদ্ধা গৃহকর্ত্রীকে হত্যা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের (উত্তর) অ্যাডিশনাল...
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পাঁচজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে