
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা ছাত্রীনিবাসে কুরিয়ার সার্ভিসে আসা একটি পার্সেল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফা আক্তার (২২) নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কলেজ প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়।
আটক শরিফা আক্তার কলেজের গণিত বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি দোলনচাঁপা ছাত্রীনিবাসের ২০০৭ নম্বর কক্ষে থাকেন।
শরিফার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবরপাড়ায়। তিনি ওই এলাকার লিয়াকত আলীর মেয়ে।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) শরিফা আক্তার ছাত্রীনিবাস থেকে বাড়িতে যান। পরদিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছাত্রীনিবাসে একটি পার্সেল আসে। শরিফার অনুরোধে অন্য এক ছাত্রী পার্সেলটি গ্রহণ করে তাঁর কক্ষের খাটের নিচে রেখে দেন।
কক্ষ তদারকির সময় পার্সেলটি দেখে ছাত্রীনিবাসের মেট্রনের সন্দেহ হয়। মেট্রন বিষয়টি ছাত্রীনিবাসের সুপারকে জানান। শরিফা ছাত্রীনিবাসে ফিরে এলে তাঁকে পার্সেলটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেওয়া হয়।
কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদুল ইসলাম বলেন, পার্সেলটি শরিফার খাটের নিচে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে শরিফা প্রথমে দাবি করেন, তাঁর এক আত্মীয় পার্সেলটি সেখানে রাখতে দিয়েছিলেন। তবে এর সঙ্গে কারা জড়িত, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কলেজ কর্তৃপক্ষের সহায়তায় শরিফা আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক শিক্ষার্থী এর আগেও কয়েকবার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
১০ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে