
রাজধানীর মৌচাকে বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ দুটির পরিচয় জানা যায়নি।

আজ সোমবার বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
পুলিশ ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জানান, হাসপাতালের বেজমেন্টে প্রাইভেট কারটি পার্ক করা ছিল। সকালে গাড়িতে দুটি মরহেদ দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন।

রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে জানান, গাড়ির ভেতরে দুজনের মরদেহ পাওয়া যায়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে গাড়ির নম্বর যাচাই করে গাড়ির মালিক জোবায়ের আহমেদ সৌরভ এবং গাড়ির চালক নিজাম বলে জানা গেছে। মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে আসার পর জানা যাবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। তাই বিপণি বিতানসংলগ্ন ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না।
৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে রাতের আঁধারে সরকারি শালবাগান থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া শালবাগান থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করেন দায়িত্বরত বনপ্রহরী...
১৩ মিনিট আগে
গুদামের ধারণক্ষমতা ২ হাজার ১০০ টন হলেও সেখানে রয়েছে প্রায় ৭ হাজার টন সার। এর বাইরে আরও সার আছে। সেই সার রাখা হয়েছে ট্রাকেই। সার নিয়ে ৫৮টি ট্রাক দিনের পর দিন দাঁড়িয়ে আছে। এই চিত্র ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জের। বিএডিসি সার গুদামে এমন মজুত থাকার পরও বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রোডাকশন ওয়ারেন্টকে (কারাগারে থাকা আসামিকে আদালতে হাজির করার পরোয়ানা) ভুলবশত জামিননামা মনে করে এক আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ১০ দিন পর গত শুক্রবার রাতে তাঁকে আবার গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে