
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র্যাগিং ও বুলিংবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোচ্চার টর্চার ওয়াচ ডট বাংলাদেশ ববি শাখার উদ্যোগে আজ রোববার এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে লেখাপাড়া করবে। আমাদের আহ্বান ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। তাহলেই ক্যাম্পাসে র্যাগিং ও বুলিং হবে না। ছাত্র-ছাত্রীরা প্রথম বর্ষে ভর্তি হয়ে শেষ বর্ষে নিরাপদে বাড়ি ফিরবে।
সোচ্চার টর্চার ওয়াচ ডট বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রেসিডেন্ট মুকুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ববি শিক্ষার্থী হাফেজ জাহিদ হাসান, তামিম ইকবাল রাজু, ফোরকান আলী ও মো. মুসা প্রমুখ।
সংগঠনের প্রেসিডেন্ট মুকুল আহমেদ বলেন, ‘আমি নিজেও এ ক্যাম্পাসে নির্যাতনের শিকার হয়েছি।’

কুমিল্লার মেঘনা উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত শাহজালাল ওরফে সাব্বির (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৯ মিনিট আগে
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করেছে।
১ ঘণ্টা আগে
হাম রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের শিশু জান্নাতুল মাওয়াকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়েছিল তাঁর লাশ।
২ ঘণ্টা আগে