
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৬০ শিক্ষকের পদোন্নতি কার্যকর করা এবং পদোন্নতি বোর্ড গঠনের দাবিতে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম দিয়েছেন শিক্ষকেরা। গতকাল শুক্রবার রাতে উপাচার্যের দপ্তরে এক লিখিত আবেদনে শিক্ষকেরা এই দাবি জানান। পদোন্নতিপ্রত্যাশী শিক্ষকদের মধ্যে ২৪ জন সহযোগী অধ্যাপক, ৩০ সহকারী অধ্যাপক ও ৬ জন প্রভাষক।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে অধ্যাপক, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে চাওয়া শিক্ষকদের নিয়ে বসেন উপাচার্য। সে সময় তিনি শিক্ষকদের জানান, ১৩ এপ্রিল ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় শিক্ষকদের পদোন্নতির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলেচনা করা হবে।
উপাচার্য বরাবর লিখিত আলটিমেটামে শিক্ষকেরা উল্লেখ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষক দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য আবেদন করে অপেক্ষা করছেন। কিন্তু এই দীর্ঘ প্রতীক্ষার কোনো সুস্পষ্ট সমাধান বা অগ্রগতি দৃশ্যমান নয়। ২৪ সহযোগী অধ্যাপকের বোর্ড ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অথচ প্রায় সাড়ে পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পরও সিন্ডিকেট সভা না হওয়া এবং তাঁদের যোগদানের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া নজিরবিহীন দৃষ্টান্ত।
এ ছাড়া ৩৬ জন শিক্ষক পদোন্নতির জন্য আবেদন করেছেন, তাঁদের বোর্ড আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে শুরু করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পদোন্নতি নীতিমালা অনুসরণ করে সব আবেদনকারীর জন্য সমান ও স্বচ্ছ প্রক্রিয়ায় বোর্ড আয়োজন নিশ্চিত করার দাবি জানানো হয় লিখিত আবেদনে।
এ প্রসঙ্গে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলেন, ‘৭-৮ মাস ধরে অন্তত ৩০ বার ভিসির সঙ্গে বসেছি। বহুবার হাত ধরেছি, অনুরোধ করেছি, স্যার আমাদের পদোন্নতি ঝুলিয়ে রাখবেন না। কিন্তু উনি (ভিসি) কেবল ঘুরাচ্ছেন আমাদের। শুক্রবার রাতে উপাচার্য বৈঠকে বলেছেন, ইউজিসির সঙ্গে বসে তিনি সিদ্ধান্ত জানাবেন। কিন্তু আমরা উপাচার্যকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম বেঁধে দিয়েছি। অর্থাৎ আগামী রোববারের মধ্যে উপাচার্য ৬০ শিক্ষকের পদোন্নতির উদ্যোগ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি শুরু করব।’
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, যে নিয়মে শিক্ষকেরা পদোন্নতি চাচ্ছেন, তাতে ইউজিসির আপত্তি আছে। ইউজিসি বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের অভিন্ন নীতিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দিতে হবে। ইতিমধ্যে এ-সংক্রান্ত পত্র দিয়েছে ইউজিসি। বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ওই নীতিমালা অনুযায়ী পদোন্নতি দেওয়া শুরু করেছে।

চট্টগ্রামে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বরগুনায় ডেঙ্গু ও হামের আতঙ্ক না কাটতেই নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোয় ৫১ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ২১ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে
২৭ মিনিট আগে
ঢাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত ৬ এপ্রিল দায়িত্বরত এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিংকে ঘিরে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি...
৩০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত চার রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। জিম্মি ব্যক্তিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ না পেলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়েছিল বলে র্যাব জানিয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে
৩৮ মিনিট আগে