
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টা থেকে রাত দেড়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ও এর সামনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ বুধবার ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং সাধারণ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের একাডেমিক শাটডাউন পালন করছেন।
ঘটনার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ডা. রাকিন হান্না আনান জানান, হামলায় ৬ জন ইন্টার্ন চিকিৎসক ও ৫ মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৪/৫ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারী ৩ জনের চিকিৎসাও হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটে চলছে।
ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে জানিয়ে ডা. রাকিন হান্না আনান বলেন, খবর পেয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান হাসপাতাল পরিদর্শন করেছেন। `আমাদের কর্মবিরতি চলছে। আগামীকাল আমাদের হাসপাতালের পরিচালক, এসএমপি কমিশনার, ডিবি পুলিশের সঙ্গে আমরা মিটিং করব। তারপর জানা যাবে পরবর্তী আপডেট।'
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ এক শিশুকে নিয়ে তার স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজনদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত অন্য ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরাও ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবি, রোগীর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি হাসপাতালের বাইরে থেকে আরও লোকজন এনে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে এলে সংঘর্ষ আরও ব্যাপক আকার ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এ সময় কয়েকজন মেডিকেল শিক্ষার্থীকে লাঠি হাতে অবস্থান করতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির বলেন, `হাসপাতালে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
রাত আড়াইটার দিকে এক বিবৃতিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস ফোরাম হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় সংগঠনটি।
একই দাবিতে ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউনের ঘোষণা দেন।

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে মার্জনা বেগম (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। পুলিশ ওই গৃহবধূর স্বামী ফয়সালকে (২২) গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে নিহত নারীর শ্বশুরসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
৪ মিনিট আগে
দীর্ঘ আইনি লড়াই শেষে এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা শিশুসহ চার ভারতীয় নাগরিককে অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে আনুষ্ঠানিকভাবে তাদের
৬ মিনিট আগে
মঙ্গলবার দুপুর ২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে পথচারী রাদিয়া ইসলামের কাছ থেকে একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। ভুক্তভোগীর চিৎকার শুনে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ দ্রুত ধাওয়া করে মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করে।
১৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শের মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে