Ajker Patrika

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি ও মারধরের ঘটনায় গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর অভিযোগে করা মামলার প্রধান অভিযুক্ত মো. সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহাগ শিকদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের মো. ফোরকান শিকদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর তানিয়া বেগম ও তাঁর স্বামীকে লোহার রড, কাঠের বাটাম ও ইট দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। মারধরের একপর্যায়ে তানিয়ার পেটে লাথি মারে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভুক্তভোগীকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে।

অভিযোগ অনুযায়ী, মারধরের পর হাসপাতালে গেলে অন্তঃসত্ত্বা তানিয়া বেগমের গর্ভপাত হয়। পরে সাত মাসের গর্ভের সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় সোহাগ শিকদারসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।

এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও বরিশালের সদর কোম্পানির যৌথ দল অভিযান চালিয়ে সোহাগ শিকদারকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত