
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির অভিযোগে মাদারীপুর শহরের ইটেরপুল বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে স্থানীয় সংসদ সদস্যও উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজান মাসে জেলার বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে—এমন সংবাদ পেয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে সঙ্গে নিয়ে শহরের ইটেরপুল বাজারে যান কর্মকর্তারা। এ সময় মূল্যতালিকা না থাকায় মুদিদোকান ও মাছ-মাংসের দোকানদারদের সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা না হলে আইনি ব্যবস্থার কথা জানান তাঁরা। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল, নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলার কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘বিশ্বের সব দেশে সারা বছর ব্যবসা করলেও রমজান মাসে কম দামে পণ্য বিক্রি করে। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। তাই সরকার কঠোর অবস্থানে রয়েছে। রমজান মাসে যারা অসাধু উপায়ে ব্যবসা পরিচালনা করবে, ক্রেতাদের জিম্মি করে ব্যবসা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে অর্ধেকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তরা সবাই দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এখনো রাজশাহী সিটি করপোরেশনসহ (রাসিক) ছয়টিতে প্রশাসক নিয়োগ হয়নি। ফলে প্রশাসক নিয়োগকে ঘিরে শুরু হয়েছে নানা তৎপরতা।
৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনকে মারধরের প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা...
৭ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন স্টপেজে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকা মূল্যের মালপত্র নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুপন সরকার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
১৭ মিনিট আগে