
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তি করার অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারী নেতা-কর্মীদের হাতে ঝাড়ু দেখা যায় এবং তাঁরা আমীর হামজার বক্তব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শহীদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মুফতি আমীর হামজা নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করেছেন। একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি আমীর হামজার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন মহিলা দলের নেত্রীরা।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমীর হামজা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে সারের ডিলার নিয়োগসংক্রান্ত প্রশাসনিক সভায় নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে অনির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে যুক্ত করা হয়েছে।
সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘আপনারা কি ২৪ আগস্ট দেখতে চান? আপনাদের কর্মকাণ্ডেই তা প্রকাশ পাচ্ছে। এমন হলে দেশের জনগণ আপনাদের ছাড়বেন না।’

লালমনিরহাটের কালীগঞ্জে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম চঞ্চল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় এজাহার দিয়েছেন জমির মালিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবদাস কুমার রায়। এজাহারে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে।
২৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় বিদেশি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির অভিযোগে একটি ডিপোতে অভিযান চালিয়ে সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ। জব্দ করা হয়েছে ৬ কার্টন সিগারেট।
২৫ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেননি মহানগর বিএনপির নেতারা। যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়া এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে এককভাবে প্রস্তুতির কারণে তাঁরা অংশ নেননি বলে জানানো হয়েছে।
২৭ মিনিট আগে
আদমদীঘি সদর ইউনিয়নের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকার নাটোর বাইপাস সড়কে ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা স্থায়ী ভাগাড় ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। প্রশাসন বলছে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে