Ajker Patrika

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাঁরা জসিম নায়েবকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্বজনেরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান জানিয়েছেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাঁদের বাড়িতে এসে গালিগালাজ ও মারধর করেন। হামলার পর জসিম নায়েবের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-গজারিয়া সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এটি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত