
রাজধানীর সবুজবাগ এলাকার একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ২ থেকে ৩ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজবাগ এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের অংশের মধ্যে মাথা ও দুই হাত রয়েছে। মরদেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি বলেন, খণ্ডিত মরদেহ দেখে এটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। মরদেহ অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে অপরাধ তদন্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

জাল শেয়ার জামানত রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ৪ কর্মকর্তাকে পৃথক ৩ ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ৩ ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে তাঁদের সর্বোচ্চ ১০ বছর কারাভোগ করতে হবে।
৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তিকে ছাড়িয়ে আনার নামে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে আড়িয়ল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তোফাজ্জল শেখের বিরুদ্ধে। অভিযোগে ৭০ হাজার টাকা লেনদেনের কথা বলা হলেও সংশ্লিষ্টরা এ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন।
১২ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ধাক্কাতে ধাক্কাতে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবিরের ৮ থেকে ১০ জন নেতা-কর্মী অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে নানা অভিযোগ করেন।
১২ মিনিট আগে
অর্ধশত বছরের বেশি সময় ধরে একই মসজিদে ইমামতি। পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি থেকে শুরু করে শিশুদের কোরআন শিক্ষা, ধর্মীয় পরামর্শ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নিরলস ভূমিকা—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন পুরো গ্রামের আস্থার প্রতীক। দীর্ঘ ৫৬ বছরের নিষ্ঠাবান সেবার স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার দারিয়াকান্দা
১৯ মিনিট আগে