
সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ রোববার শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা বিএনপিতে যোগ দেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা রহমতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরা জেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠন। ড. রবিউল ইসলাম খানের নেতৃত্বে প্রায় ৩০০ নেতা-কর্মী বিএনপিতে যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করবে।

গাজীপুরের গাছায় কাপড় ব্যবসায়ী রানু বেগম (৪০) হত্যাকাণ্ডের প্রধান আসামি আশিক ইসলাম ওরফে স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ২টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে বের হওয়া একজনের নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮) নামে হত্যা মামলার এক আসামি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার, কারারক্ষীসহ আটজনকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। পালিয়ে যাওয়া আসামিকে আবার গ্রেপ্তারের চেষ্টা
২৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা বাৎসরিক ছুটির টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁদেরকে সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চন্দ্রা
৩১ মিনিট আগে
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে