
নিরাপত্তাহীনতার কারণে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শোরুম উদ্বোধনে আসলেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজ শনিবার রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ওই অভিনেত্রীর একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল।
এর আগে গত ২৯ অক্টোবর শোরুম উদ্বোধনের কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন চট্টগ্রামের মেয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
জানা যায়, আজ বেলা ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এর আগেই তাঁকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানায় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহিদি জনতা’।

স্থানীয় কয়েকজন জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সে জন্য মেহজাবীন অনুষ্ঠানে আসেননি।
এ বিষয়ে শোরুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, ‘পলিটিক্যাল (রাজনৈতিক) প্রবলেমের কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। আর কিছু বলতে পারছি না।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আগের দিন এক হুজুর একটি শোরুম উদ্বোধন করেছেন। পরদিন মেহজাবীন দিয়ে আরেকটি শোরুম উদ্বোধন করার আয়োজন করে একটি পক্ষ। যেটি হুজুরের প্রতি অসম্মান জানিয়ে প্রতিরোধের ঘোষণা দেয় অপরপক্ষ।’ বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শোরুম উদ্বোধনে আসেননি বলে জানা তিনি।

ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
১৮ মিনিট আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কিছু সাংস্কৃতিক সংগঠন থাকলেও কার্যক্রম নেই বললেই চলে। কোনো সংগঠন ঢাকায় অনুষ্ঠানের ডাক পেলে খোলা মাঠে মহড়া করে তাতে অংশ নেয়। এর বাইরে তেমন কোনো আয়োজন নেই। এ জন্য অবকাঠামো সংকট ও অনুশীলনের উপযুক্ত পরিবেশ না থাকাকেই দুষছেন সাংস্কৃতিক কর্মীরা।
১ ঘণ্টা আগে