
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকায় নিজেদের বাসা থেকে বের হয় সে, এরপর সে আর ঘরে ফেরেনি।
নাহিদা বেগম গতকাল শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, তাঁর ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি পাঞ্জাবি। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে।
ফেসবুক পোস্টে নাহিদা বেগম লিখেছেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’
পরে শুক্রবার দিবাগত মধ্যরাতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ছেলেকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদা বেগম লেখেন, ‘আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে। ও কি বেঁচে আছে?’ অপ্রতিমের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাহিদা নাহিদ। তাঁর দেওয়া যোগাযোগ নম্বর—০১৯৭৪৮৮৮৬৬৫।
অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার শনিবার ভোর ৬টার দিকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, অপ্রতিমকে তখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, এ ঘটনায় সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ আইফোনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত আইফোনটির লোকেশন গন্ধমতী এলাকায় দেখা গেছে। এরপর থেকে আর কোনো লোকেশন পাওয়া যায়নি। অপ্রতিম সাধারণত যেসব বন্ধুদের সঙ্গে চলাফেরা করে, তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই বন্ধুরা সবাই নিজ নিজ বাসায় রয়েছে বলে জানান তার বাবা। পুলিশ ও পরিবারের সদস্যরা বন্ধুদের বাসায় গিয়ে অপ্রতিমের সঙ্গে তাদের সর্বশেষ কখন দেখা হয়েছে, সে বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছেন।
অপ্রতিমের বাবা আরও জানান, স্থানীয় বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ পর্যালোচনার চেষ্টা করছে। তবে রাত পর্যন্ত ক্যামেরার ফুটেজ থেকে অপ্রতিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
১৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের...
২১ মিনিট আগে
খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে তাঁকে মারধর করা হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে...
২৩ মিনিট আগে
দুর্গম সীমান্তবর্তী এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ওআরএসের (খাবার স্যালাইন) সংকট দেখা দিয়েছে। বড় মদক বাজারের দুটি ছোট ফার্মেসিতে ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
৪০ মিনিট আগে