
সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিবেশী যুবকের মৃত্যুসংবাদ শুনে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে দুজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়ে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার শাহবাজপুর পঞ্চগ্রাম মাদ্রাসার ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার জটিবাড়ি গ্রামের বাসিন্দা রাসেল সরকার (২৭) ও তাঁর প্রতিবেশী আমির খন্দকার (৫৬)। রাসেল সরকার আসমত আলী সরকারের ছেলে এবং রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০১৫ সালের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। আমির খন্দকার একই গ্রামের মৃত তমসের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার অসুস্থ রাসেল সরকারকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। পরে মাইকিংয়ে মৃত্যুসংবাদ প্রচার করা হলে প্রতিবেশী আমির খন্দকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তাঁরও মৃত্যু হয়।
রাসেলের সহপাঠী শাহবাজপুর গ্রামের জিহাদ আলী জানান, দীর্ঘদিন ধরে কিডনি-সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন রাসেল। মঙ্গলবার হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাতে তাঁর মৃত্যু হয়। মাইকিংয়ে মৃত্যুসংবাদ শোনার কিছুক্ষণ পরই প্রতিবেশী আমির খন্দকারের মৃত্যু হয়।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হতে পারে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ভারতীয় সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ তাঁর মরদেহ ভারতের মাথাভাঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ মিনিট আগে
ট্রাক্টরচালকদের অভিযোগ, যেখানে তাঁদের ৭০ থেকে ৮০ লিটার ডিজেলের প্রয়োজন, সেখানে দেওয়া হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ লিটার। এতে নির্ধারিত সময়ে জমি চাষ করা সম্ভব হচ্ছে না। ফলে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
৩৬ মিনিট আগে
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসাসংলগ্ন বনগাঁওমুখী সড়কের প্রবেশপথে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণের
১ ঘণ্টা আগে
পথচারী কাজী ফয়সাল জানান, তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার ওভারব্রিজের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন মামুন ফরাজী।
১ ঘণ্টা আগে