
রাজধানীর উত্তরায় বাসায় ফেরার পথে এক দম্পতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/এ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন— মেহেবুল হাসান (৩৬) ও মোছা. ইফতি (৩০)। আটককৃতরা হলেন— শেরপুরের শ্রীবর্দী উপজেলার বেষ্টমীচর গ্রামের আল আমিনের ছেলে মোবারক মিয়া (২২) ও গাজীপুরের টঙ্গীর বাজার বস্তির কৃষ্ণ রায়ের ছেলে রবি রায় (২১)।
ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন,
ভুক্তভোগী মেহেবুল হাসান ও তাঁর স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় তিনজন দুটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্যক্ত করছিল। এক পর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। ওই তিনজনের কারো কাছ থেকে খবর পেয়ে আরো দুজন ধারালো অস্ত্র নিয়ে আসে। তাঁরা এসেই স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
ওসি হাফিজ আরও বলেন, ‘দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটকের সময় তাঁদের শরীরে রক্ত দেখা যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

‘গণমাধ্যম আজ মুক্ত ও স্বাধীন। সাংবাদিকেরা তাদের মতো করে স্বাধীনভাবে কাজ করবেন। সরকারের কাজগুলো ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে তা দেখবেন। পাশাপাশি সাংবাদিকের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার এবং মানসম্মান নষ্ট না হয় সেটাও মাথায় রাখতে হবে।’
১ ঘণ্টা আগে
দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে গুরুতর অবস্থায় পড়ে থাকেন।
১ ঘণ্টা আগে
মুমিন মিয়া বলেন, ‘আমার ছেলে বিদ্যালয়ে যাওয়ার সময় সাঁকো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। কিন্তু আমরা নিরুপায়। এখনো এই পথ দিয়েই যাতায়াত করতে হয়।’
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রায় ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া হয়।
২ ঘণ্টা আগে