রাজশাহীর মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে তাঁর বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করেন আমিনুল। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জান্নাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ ও সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন এবং পারিবারিক বিরোধের সৃষ্টি করতেন। তাঁকে নিয়ন্ত্রণে পরিবারের সদস্যরা বিভিন্ন সময় চেষ্টা করেও সফল হননি।
এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত ১টার দিকে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আমিনুল হাসুয়া নিয়ে তাঁর মা জান্নাতুনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তাঁর বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা-পুলিশ।
ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে