
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আজ শনিবার তিনি প্রকল্পটি পরিদর্শন করেন।
এ সময় প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইসগেট, প্রকল্প এলাকার ম্যাপ ও রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সেতু সরেজমিন পর্যবেক্ষণ করেন মন্ত্রিপরিষদ সচিব। পাশাপাশি তিনি প্রকল্প এলাকার জনসাধারণের সঙ্গেও কথা বলেন।
পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব খুলনা সার্কিট হাউসে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সভায় যোগদান করেন। এর আগে তিনি সার্কিট হাউস চত্বরে বৃক্ষ রোপণ করেন।
সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আরমান প্রমুখ।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এমপি মজিবর রহমান সরওয়ার বলেছেন, ‘ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলা হয়েছে।
২৫ মিনিট আগে
খুলনার দিঘলিয়ায় সমীর ভট্ট (৪০) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কিছু দূর থেকে তাঁর ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
২৮ মিনিট আগে
কিশোরীকে মারধর করলে একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় অভিযুক্ত আনোয়ার হোসেন তাকে ধর্ষণ করে নিচতলায় পানির হাউসে ফেলে রেখে যান।
১ ঘণ্টা আগে
বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগমকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে