
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় টেক্সটাইল কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার কর্মসূচিতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
অবরোধের কারণে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। কিছু সময়ের জন্য জরুরি সেবার যান চলাচলও ব্যাহত হয়।
মাধবদী থানা-পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্থানীয় শিল্পকারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শ্রমিকদের কাজেও বিঘ্ন ঘটছে। মাধবদী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তাঁরা।
আন্দোলনরত শ্রমিক আমান উল্লাহ বলেন, ‘লোডশেডিংয়ের কারণে কাপড় উৎপাদন করতে পারছি না। ফলে আমাদের বেতনও ঠিকমতো পাচ্ছি না। এভাবে চললে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।’

আমান উল্লাহ আরও বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি। পরিবেশ স্বাভাবিক না হলে পুনরায় লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক মহসিন কবির বলেন, ‘লোডশেডিং একটি জাতীয় সমস্যা। আমরা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছি না। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদী এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে।’
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
ওসি কামাল হোসেন বলেন, ‘স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিক একত্র হয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন। পরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করা হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস প্লান্টে বিস্ফোরণে নিহত ভৈরবের প্রবাসী শ্রমিক জাকির হোসেনের মরদেহ আগামী শুক্রবার দেশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বজনেরা। মরদেহ দেশে আনতে প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে। আগামী মঙ্গলবার রাশিয়া থেকে মরদেহ পাঠানোর কথা রয়েছে।
৪ মিনিট আগে
চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সালাম শেখকে ঢাকা থেকে ও অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক
২২ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় পানি ব্যবসায়ী আব্দুর রহমান জিসান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। গত ৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানা
২৯ মিনিট আগে
নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর ক্যাম্প স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
৪২ মিনিট আগে