
নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ করিম এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মো. মোখছেদ আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশিলদারপাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদ আলীর বাড়ির উঠানে তাঁর নিজের এক নাতনির সঙ্গে খেলছিল। এ সময় পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানালে ওই শিশুর বাবা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলায় এক বছরের মধ্যে সাক্ষ্য-প্রমাণ শেষে ওই রায় দেন বিচারক।
দ্রুততার সঙ্গে রায় দেওয়ায় বিচার বিভাগকে ধন্যবাদ জানান শিশুটির বাবা। তিনি বলেন, ‘এভাবে ভুক্তভোগীরা দ্রুত বিচার পেলে সমাজে ধর্ষণের মতো ঘটনা কমবে। এই রায়ে আমরা সন্তুষ্ট।’
বিষয়টি নিশ্চিত করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। মাত্র এক বছরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় দিয়েছেন।
আসাদুজ্জামান খান বলেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে ভুক্তভোগীর বাবা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার সম্পন্ন করায় বিচার বিভাগ ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

তিন মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার বাইপাইলে ক্লোদিং কার্নিভালস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বিকেল তিনটার দিকে কারখানার গেট থেকে মিছিল করে তাঁরা আশুলিয়া থানার সামনে মানববন্ধন করেন।
৬ মিনিট আগে
রাজশাহীর বাঘায় জুসি বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁর স্বামী জহুরুল ইসলাম (৩৫) বলেন, ‘আমার আগেপিছে কিছু নেই, আমি আজ থেকে মুক্ত।’
৯ মিনিট আগে
রাফসাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায়। তাঁর বাবার নাম জামাল উদ্দিন রিপন। হাজারীবাগের ঝিগাতলা ৪ /এ রাস্তার জাহানারা মেনশন নামের ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে রাফসাদ ছিলেন ছোট...
১১ মিনিট আগে
সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে প্রবাসী বাংলাদেশি সৌরভের মৃত্যু হয়েছে। সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির হয়ে একটি ব্যাংকে চাকরি করতেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর মা-বাবা ও স্বজনেরা।
২৫ মিনিট আগে