
ঢাকার সাভারে ১২ বছরের এক শিশুছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মায়ের করা অভিযোগের পরিপ্রক্ষিতে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
আটক গাজী এইচ এম রবিউল আওয়াল সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দুই মাস আগে ভুক্তভোগী শিশুর আরবি বিষয়ে পরীক্ষার ফল খারাপ আসে। তখন অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন। মেয়ের পড়াশোনার কথা চিন্তা করে তার মা সেই প্রস্তাবে সম্মতি দেন।
এর পর থেকে শিশুটি প্রতিদিন অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়ত। এই সুযোগে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আপত্তিকরভাবে স্পর্শ করতেন অধ্যক্ষ। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতিও দেখানো হতো শিশুটিকে।
অভিযোগে বলা হয়, গত সোমবার দুপুরে নিজের কক্ষে শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করেন অধ্যক্ষ। এতে শিশুটি ভয় পেয়ে কান্নাকাটি শুরু করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
শিশুর মা বলেন, ‘সোমবারের ঘটনার পর মাদ্রাসা থেকে বাসায় ফিরে আমার মেয়ে কান্নাকাটি করলে কারণ জানতে চাই। পরে আমার মেয়ে পুরো ঘটনা খুলে বলে।’
অভিযোগের সত্যতা স্বীকার করে অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল বলেন, ‘শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি।’
অভিযুক্ত অধ্যক্ষের স্ত্রী হাফিজা বেগম বলেন, ‘আমি ঘটনাটি জানি। বিষয়টি ওই শিশুর মাকেও জানিয়েছিলাম। আমার স্বামী ওই শিশুকে বিয়ে করবেন বলেও আমাকে জানিয়েছিলেন।’
থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত অধ্যক্ষকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় গলিত লোহা ছিটকে দগ্ধ চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ তিনজন মারা গেছেন। আহত এক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
১১ মিনিট আগে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এই নির্দেশ দেন...
১২ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে সরকারি বালাম বইয়ের আট পৃষ্ঠা চুরি এবং তথ্য জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখ থাকা ললিত সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে কারাগারে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে