
এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তাঁর সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার সকালে হোটেল পূর্বাণীসংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনীতে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইলে হোয়াটসঅ্যাপে কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে তাঁর মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন।
এ সময় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা না দিলে এবং আসামিদের মনোনীত ব্যক্তিকে দায়িত্বে না দিলে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। চার দিন পর, গত ১৯ মে সকাল ১০টার দিকে কোরবানির পশুর হাট-সংক্রান্ত একটি সভায় থাকা অবস্থায় তার ভাগনে হৃদয় মোবাইল ফোনে জানান, ভোরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর অফিসে গুলি চালিয়েছে। এ ঘটনায় পরদিন ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম-ঠিকানা যাচাই ও সহযোগী পলাতক গুলি বর্ষনকারীসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্তসহ সঠিক নাম ঠিকানা সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধারে তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড দরকার।
উল্লেখ্য, বাপ্পি আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অন্যতম সহযোগী বলে জানা যায়।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদকের ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুই কারবারি। আজ শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদকবিরোধী এক সভায় এ অঙ্গীকার করেন তারাঁ।
৩৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বেলা ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪৬ বিজিবি অফিসসংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশ
১ ঘণ্টা আগে
২০২৪-এর জুলাই মাসে আবু সাঈদের বুকে গুলি করা হয়েছিল। বাংলাদেশ একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে, আশা-ভরসা নিয়ে একত্রিত হয়েছিল। যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে বিএনপি।
১ ঘণ্টা আগে
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছাত্রদলের জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
১ ঘণ্টা আগে