
দুর্গাপূজা ও ৮ দফা বাস্তবায়নের আশ্বাসে খাগড়াছড়িতে চলমান অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে জুম্ম ছাত্র-জনতা মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সকালে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় তিনি গুইমারার রামসু বাজারে সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করার কথা জানান।
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করে জেলা প্রশাসক বলেন, ‘আজকে আমরা এখানে এসেছি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর জন্য। আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে, আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নেব। যারা নিহত হয়েছে, তাদের পরিবারের সঙ্গে কথা বলব।’
আইনশৃঙ্খলা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা আমাদের ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ করেছে। আমরা বলেছি, তারা অবরোধ প্রত্যাহার করলে আমরাও ১৪৪ ধারা প্রত্যাহার করব।’
জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গুইমারায় সহিংসতায় যারা হতাহত হয়েছে, তাদের পরিবারকে মামলা করার জন্য অনুরোধ করা হয়েছে। তারা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ হাজারের বেশি সদস্য ও কর্মচারীর মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়।
৪ মিনিট আগে
রাজধানীর ডেমরা এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, গুলি ও বিপুল মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। একই সময়ে পৃথক অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগে
বাগেরহাট জেলার রামপালের বেলাইব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১০ জন রয়েছেন।
৪২ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে শহরে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বেশির ভাগ মানুষ ঈদে ঢাকা ছেড়ে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি কিংবা অন্য কোনো অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে