
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারসংলগ্ন কাটাখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে জয়নগর বাজারসংলগ্ন কাটাখালী খালে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দিলে কাশিয়ানী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর রহস্য এবং তিনি কীভাবে সেখানে পৌঁছালেন, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্বজনদের দাবি, পরে চিকিৎসক রোগীকে বেড থেকে কাঁধে করে তাঁর কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন। রোগীর স্বামী আক্তার হোসেন একার পক্ষে স্ত্রীকে কাঁধে করে চিকিৎসকের কক্ষে নেওয়া সম্ভব নয় জানালে চিকিৎসক অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে হাজেরা বেগমের মৃত্যু হয়।
২৩ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি ঘাট থেকে ১২৩ জন একটি বাল্কহেডে করে নৌভ্রমণে বের হন। তাঁরা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফিরছিলেন। রাত ৯টার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়।
২৮ মিনিট আগে
পাঁচ মামলায় আদালতে সাজা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। তারপরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এক যুবদল নেতা। তাঁর নাম শাহীন আলম। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক। এরই মধ্যে ৪ সেপ্টেম্বর মোহনপুর থানার ওসি মিজানুর রহমানের পাশে তাঁকে দেখা গেছে।
৪২ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত তিন বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় চার শিশুকে গর্ভে থাকা অবস্থায়ই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এক নবজাতককে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে