
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
দেশের শীর্ষ ভ্রমণ, পর্যটন ও এভিয়েশন প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত দেশব্যাপী পাঠক জরিপে এ ফলাফল পাওয়া গেছে। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এই র্যাংকিং করা হয়েছে। গত ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অনলাইন জরিপে ১৫ হাজার ২০০ পাঠক অংশ নেন।
জরিপের ফলাফলের তথ্যমতে, দেশের প্রধান সমুদ্রসৈকত কক্সবাজার বরাবরই ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় গন্তব্য। সিলেটও তার চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশি পর্যটকদের কাছে প্রিয় গন্তব্য। আর পাহাড়, ঝরনা ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বান্দরবান রয়েছে এ তালিকায় তৃতীয় স্থানে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চমে আছে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্যের জন্য পরিচিত কুয়াকাটা। ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির জন্য খ্যাত পুরান ঢাকা ষষ্ঠ স্থান অর্জন করেছে। শীর্ষ ১০ গন্তব্যগুলোর মধ্যে আরও রয়েছে সোনারগাঁ (৭ম), রাঙামাটি (৮ম), দিনাজপুর (৯ম) ও টেকনাফ (১০ম)।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের সবচেয়ে প্রিয় গন্তব্য মালয়েশিয়া। সহজ ভিসানীতি, আকাশপথে ভালো যোগাযোগ, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা এবং বিনোদন, কেনাকাটা ও চিকিৎসা পর্যটনের বিস্তৃত সুযোগের কারণে অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় যান। দেশি পর্যটকদের কাছে দ্বিতীয় জনপ্রিয় গন্তব্য হলো থাইল্যান্ড। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মালদ্বীপ। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও সৌদি আরব। নেপাল, ভারত, ভুটান ও ইন্দোনেশিয়া যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে রয়েছে।

সালথায় জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কৃষক দলের কার্যালয়সহ অন্তত আটটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
বিকেল ৪টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাকুন্দিয়া পৌর সদর বাজারসহ বিভিন্ন গ্রামে কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
৪ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
৪ ঘণ্টা আগে