
মেহেরপুরের গাংনী উপজেলায় মুকুল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মুকুল হোসেন সাহারবাটি গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে। তিনি গাংনী ওয়ার্ড বিএনপির সহসভাপতি।
স্থানীয়রা জানান, গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, অর্থনৈতিক লেনদেন অথবা পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি নেতার ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাশিরুল আজিজ হাসান বলেন, মুকুল হোসেন হাঁটাহাঁটি করার জন্য আজ ভোরে বাড়ি থেকে বের হন। তিনি সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেমের মোড় এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বত্তরা তাঁকে লক্ষ্য করে পাঁচটি গুলিবর্ষণ করে। চারটি গুলি তাঁর বুকে, পিঠে ও হাতে লাগে।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, মুকুল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে নেমে মাসুম শেখ (৫২) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। অতিরিক্ত গ্যাসের কারণে তাঁর মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আজ সোমবার সকালে ভাঙ্গা পৌর সদরের কোর্টপাড় মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আহত সুপারি ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
২৪ মিনিট আগে
সিলেটে হামে আক্রান্ত হয়ে সাজু নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে