
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রক্তাক্ত বিধ্বস্ত তরুণীকে নিজের মেয়ে দাবি করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম কাউলিবেড়া গ্রামের মাছ ব্যবসায়ী তারা মিয়া। মেয়েকে ফিরে পেতে গত বৃহস্পতিবার তিনি ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত মঙ্গলবার কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে তাঁর মেয়ে নিখোঁজ হয়।
তারা মিয়া বলেন, ‘আজ পাঁচ দিন যাবৎ মেয়েটি নিখোঁজ রয়েছে। থানায় জিডি করেছি। এরপর একটি ভিডিও দেখেছি। যেখানে ওকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। জানি না সে কোথায় কীভাবে আছে।’
তারা মিয়া দাবি করেন, তাঁর মেয়ের নাম অনন্যা আক্তার (১৫)। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার কাউকে না বলে সে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছে। গত শনিবার রাতে কোনো এক সড়কের পাশে তাকে আহত-বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। ফেসবুকে তেমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলায় রাস্তার ওপর বসে আছে মেয়েটি। গায়ের কাপড় কিছুটা এলোমেলো, মুখে ও বুকে রক্ত লেগে আছে। উপস্থিত জনতা টর্চলাইটের আলো জ্বেলে তার সঙ্গে কথা বলে। এ সময় পরিচয় জানতে চাইলে সে কিছু বলার চেষ্টা করছে। কিন্তু তা বোঝা যাচ্ছে না। ওই ভিডিও দেখার পর তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনন্যা আক্তার নিখোঁজ হওয়ার ব্যাপারে গত ২৩ জানুয়ারি একটি অভিযোগ পেয়েছি। ফেসবুকে ওই ভিডিওটিও দেখেছি। তবে সেটি কোথা থেকে ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ওসি আরও বলেন, ‘মেয়েটিকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের ভেতরে থাকলে কোনো না কোনো থানা জানতে পারত। ভিডিওটি শুনে ভারতের মনে হয়েছে।’

রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা...
১১ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় অভিযোগপত্রভুক্ত (চার্জশিটভুক্ত) দুই আসামিকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির...
১৭ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপিঠ স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
২১ মিনিট আগে