
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদার মাদকসহ গ্রেপ্তারের পর ওই ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ছাত্রদলের দৌলতখান উপজেলা শাখার আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতখান উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী ৩ নম্বর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার।
সনজিব মৃধা শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এ ছাড়া গত কয়েক দিন ধরে ওই কমিটির আহ্বায়ক শাকিল হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে সংগঠনবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আসছে। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ আমরি পাইনি।’
সনজিব মৃধা বলেন, ‘ছাত্রদল মাদকমুক্ত সমাজ উপহার দিতে চায়। ছাত্রদলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তা দলের ও দেশের জন্য বদনাম। এসব বিষয় বিবেচনা করেই চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ জানুয়ারি শাকিল হাওলাদারকে আহ্বায়ক ও মো. আব্দুল হাইকে সদস্যসচিব করে ৩১ সদস্যের চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সনজিব মৃধা ও সদস্যসচিব সোহান হাওলাদার ওই কমিটির অনুমোদন দেন। কমিটির মেয়াদ ছিল ছয় মাস।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতখান উপজেলায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদারসহ পাঁচ যুবক। তাঁরা হলেন উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও হাওলাদার বাড়ির সামছুদ্দিনের ছেলে মো. শাকিল হাওলাদার (২৪), একই উপজেলার মধ্য জয়নগর এলাকার আজাহার আলী শিকদার বাড়ির মাওলানা মহিউদ্দিনের ছেলে জাবের (২৪) ও নুর উদ্দিনের ছেলে জোনায়েদ (২৮), কলাকোপা গ্রামের ছিদ্দিকের ছেলে সাব্বির (১৯) ও মৃত ফারুক মাঝির ছেলে রাসেল (২৫)। তাঁদের কাছ থেকে ১৩টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শেরে বাংলা নগর থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ২৩ জনের মধ্য থেকে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৬১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন...
৫ মিনিট আগে
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব করা হয়েছে জাতীয় পার্টির সাবেক নেতা মো. মোতালেব মোল্লাকে। ১৬ সেপ্টেম্বর মোকামতলা উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলামকে এবং সদস্যসচিব করা হয়েছে মো. মো
১০ মিনিট আগে