
মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারের (খননযন্ত্র) মালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবুডাঙ্গা এলাকায় কালীগঙ্গা নদী থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পৃথক দুটি মামলায় ড্রেজারমালিক শরিফুল ইসলাম ও আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করে।
সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, কালীগঙ্গা নদীর নাব্যতা রক্ষা ও নদীর তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের হাত থেকে রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন নিষিদ্ধ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিরিয়ানি খেয়ে তিন পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর তাঁদের বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
১১ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়ায় দিনদুপুরে একই দিনে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গাং ধোপাপাড়ার হিন্দুপাড়া ও কারিগরপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার প্রবাসীসহ দুই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে আট ফার্মেসিকে অর্থদণ্ড করা হয়েছে। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে যানজট সৃষ্টির দায়ে দুই বাসকেও অর্থদণ্ড করা হয়।
২০ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ হাসর আলী নামে যুবদলের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হাসর আলী উপজেলার গাইবান্ধা ইউনিয়ন যুবদলের সদস্য।
৪১ মিনিট আগে