Ajker Patrika

‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: মিনু
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: আজকের পত্রিকা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনী’তে রূপ নিয়েছে। তারাই এখন দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা নতুন রূপে সংগঠিত হয়ে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কাজ করছে। তাদের লক্ষ্যই হচ্ছে দেশকে অশান্ত রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।

মন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। বিএনপি সব সময় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভুত্বে নয়, বরং পারস্পরিক বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি।’

ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে অনেক খাসজমি রয়েছে। ইচ্ছা করলে সেগুলো দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা সম্ভব ছিল, কিন্তু বিএনপি দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। দলের মহাসচিবের নামে বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সভায় জেলা বিএনপির অন্য শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ আমলের নিয়োগ: তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত