ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলাম ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় করা মামলায় আসামি এহসানুর হক মাহিমকে (২২) এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই নির্দেশ দেন।
মাহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত এক দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার মাহিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কেরানীগঞ্জ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আজ দিন ধার্য করেন।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায় জবি শিক্ষক ও তাঁর বাবার ওপর হামলার ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আড্ডা ও মাদক সেবন করে আসছিলেন অভিযুক্ত মাহিম। বিষয়টিতে বাধা দিলে তিনি বিভিন্ন সময় শিক্ষক পরিবারের সদস্যদের হুমকি দেন।
বৃহস্পতিবার শিক্ষক রাইসুল ইসলামের বাবা নজরুল ইসলাম (৬৭) অভিযুক্ত মাহিমকে আড্ডা দিতে নিষেধ করলে মাহিম ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে লোহার রড দিয়ে আঘাত করার চেষ্টা করলে তা চোখের নিচে লেগে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় শিক্ষকের বাবার পকেট থেকে ৬ হাজার টাকার মতো নিয়ে যান মাহিম। শিক্ষক রাইসুল ইসলামের ওপরও তাঁরা হামলা করেন।
এ সময় শিক্ষকের বাবা নজরুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মাহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় জবি শিক্ষক রাইসুল ইসলাম কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

ট্রাফিক সিগনাল অমান্য করে অনেক গাড়ি জেব্রা ক্রসিংয়ে ওপরে চলে আসে, এ সময় তৃতীয় লিঙ্গের সদস্যরা তাদের আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন। পাশাপাশি যারা আইন মেনে গাড়ি চালিয়েছেন, তাদের রজনীগন্ধা ফুল...
২০ মিনিট আগে
সৌদি আরবে বহুতল ভবন থেকে পড়ে মো. সোবহান খান (৪২) নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে রিয়াদের আল-জাজিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩৭ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবক মিলন হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মাসুম সরদারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (১১ এপ্রিল) ঢাকার সাভার এলাকায় যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮, বরিশাল ও র্যাব-৪, মিরপুরের একটি যৌথ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে এই
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় ইমন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তাঁর পা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে...
১ ঘণ্টা আগে