
পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার অভিযোগে করা মামলার প্রধান আসামি দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা এ এন এম জাহাঙ্গীর হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি বিএনপির একটি মিছিলে হামলার ঘটনায় দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। ওই মামলায় এ এন এম জাহাঙ্গীর হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ডিবি পুলিশ গ্রেপ্তার হওয়া আসামিকে বাউফল থানায় হস্তান্তর করবে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে