
রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে দুবৃত্তের গুলিতে আহত সুফিয়ান ব্যাপারী মাসুদকে (৪২) ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
মাসুদকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাঁর বাসা কেরানীগঞ্জে।
রাত ৮টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির ও মাসুদসহ কয়েকজন পশ্চিম তেজতুরী এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুছাব্বিরকে লক্ষ্য করে করে গুলি করে।
মো. জাবেদ আরও জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এদিকে মুছাব্বিরকে গুরুতর অবস্থায় বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক।
খবর শুনে বিআরবি হাসপাতালের সামনে এবং কারওয়ানবাজার মোড়ে অবস্থান নেয় নেতা-কর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লার লাকসাম উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় বৃদ্ধা দুই বোন মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় পৌনে ৬টার দিকে উত্তরদা ইউনিয়নের রাজাপুর দরবার শরিফ গেটসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় প্রধান শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ছবিসংবলিত ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে।
৩৪ মিনিট আগে
খুলনা নগরীতে এসএসসির ১০ পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। পরীক্ষার্থী কম, অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া ও নানা অনিয়ম থাকায় এসব কেন্দ্র বাতিল হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে।
৪৩ মিনিট আগে
বোয়ালমারীতে পাটকল শ্রমিক সজীব শরীফকে পায়ুপথে কম্প্রেসরের বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার মাগুরার শ্রীপুরে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে