
ভারতের গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা করতে গিয়ে মারা যাওয়া দেশের অন্যতম সেরা আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের (৫২) মরদেহ দেশে ফিরেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন পয়েন্টে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
গত শনিবার ভারতের গুয়াহাটিতে একটি ব্যাডমিন্টন ম্যাচে আম্পায়ারিং করতে গিয়ে হোটেল কক্ষে মৃত্যুবরণ করেন নাজিব ইসমাইল রাসেল। আয়োজকরা খেলা শুরু হওয়ার পরও তাঁর সাড়া না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করেন। স্থানীয় পুলিশের প্রাথমিক ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
আইনি প্রক্রিয়া শেষে মেঘালয় রাজ্যের ডাউকি থানা পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এবং ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর করে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ শামীম মিয়া বলেন, ভারত থেকে লাশ হস্তান্তরের পর রাত পৌনে ৮টার দিকে নাজিব ইসমাইল রাসেলের চাচাতো ভাই শামীম হোসেন পরিবারের পক্ষ থেকে লাশ বুঝে নিয়েছেন।
নাজিব ইসমাইল রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন। তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করতেন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সালথায় জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কৃষক দলের কার্যালয়সহ অন্তত আটটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
বিকেল ৪টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাকুন্দিয়া পৌর সদর বাজারসহ বিভিন্ন গ্রামে কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
৩ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
৩ ঘণ্টা আগে