
ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সানজিদ হোসাইন পলিং মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সানজিদ হোসাইন উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী খারহর গ্রামের দেলোয়ার হোসেন বাবুলের ছেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সানজিদ হোসাইন গুরুতর আহত হন। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁর ঠোঁট ও নাকে গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি ফায়ার সার্ভিসের হেফাজতে রয়েছে।

দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে দিনদুপুরে অবৈধভাবে বালু লুটের সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পালিয়ে গেছে বালুদস্যুরা। শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের লুসাই পার্ক অংশে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে...
৩ ঘণ্টা আগে
বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
৩ ঘণ্টা আগে