
রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে জেলা পেট্রল পাম্প মালিক সমিতি। শনিবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি দেন।
তাঁরা বলেন, রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি চলছে। একদিকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, অন্যদিকে পেট্রলপাম্পগুলোয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।
তাঁরা জানান, বর্তমানে খুলনা হয়ে বাঘাবাড়ী ডিপোর মাধ্যমে রাজশাহীতে তেল সরবরাহ করা হচ্ছে। কাগজে-কলমে শতকরা ৭৫ শতাংশ তেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে তা পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এজেন্সিতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরবরাহ ঘাটতি দেখা যাচ্ছে বলে দাবি করেন তাঁরা। এতে পেট্রলপাম্পগুলোয় জ্বালানি তেলের সংকট আরও বাড়ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার পর্যন্ত যে তেল সরবরাহ রয়েছে তা বিতরণ করা হবে। তবে এর মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হতে পারে। এ অবস্থায় জেলার ৫০টি পেট্রলপাম্প ও ১০টি এজেন্সি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে পেট্রল পাম্প মালিকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে—জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, পাম্পগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং কৃষি কাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রাখা।
এ ছাড়া জানানো হয়, নিরাপত্তা ও তেল মজুত থাকার সাপেক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পেট্রল ও অকটেন বিক্রি করা হবে। আর ডিজেল মজুত থাকলে তা দিন-রাত বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল খান জ্যোতি, সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি মনিমুল হক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল এবং কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা।

নড়াইলের কালিয়া উপজেলার একটি গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলা আলী মিয়া মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে বরজে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে
১০ মিনিট আগে
কক্সবাজার সৈকতে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় ইরাবতী প্রজাতির ডলফিনটি ভেসে আসে। সৈকতের সি সেফ লাইফগার্ডের সুপারভাইজর মোহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা
১৭ মিনিট আগে
সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন, ডোবায় ভাসছে মরদেহের খণ্ডিত অংশ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশে ডোবায় মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।
২৩ মিনিট আগে