
নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে অনুমোদনহীনভাবে অর্থ লেনদেনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে হ্যান্ডবিল বিতরণ করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও স্বর্ণালংকার ব্যবসায়ীদের মধ্যে এসব হ্যান্ডবিল বিতরণ করা হয়।
নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
দেশের প্রচলিত আইন অনুযায়ী, লাইসেন্স ছাড়া বা কোনো রসিদ ছাড়া স্বর্ণ বন্ধক রেখে ঋণ দেওয়ার নিয়ম নেই। মূলত জুয়েলারি দোকান বা এক শ্রেণীর মহাজনরা এই সুদের ব্যবসা পরিচালনা করে, যা আইনিভাবে সম্পূর্ণ অবৈধ। এ অবস্থায় পুলিশের প্রচারণায় স্বর্ণালংকার বন্ধক রেখে অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের আহ্বান জানানো হয়। অবৈধভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, ‘নাটোর পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আজ বিভিন্ন স্বর্ণের দোকানে স্টিকার, হ্যান্ডবিল বিতরণ কার্যক্রম শুরু হয়।’
মনোয়ার জাহান আরও বলেন, ‘আইনবহির্ভূতভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের লেনদেনে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মনোয়ার জাহান বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের অনিয়মের ঘটনা ঘটলে তা পুলিশকে জানাতে হবে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলীতে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে, তাঁকে সদর থানায় পাঠানো হয়েছে এবং মামলা ও অন্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
১ মিনিট আগে
গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক শরীর টিপে নেওয়ার কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। ম্যাসাজের একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন ওই শিক্ষক। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখানো হয় শিক্ষার্থীকে।
৩ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
৫ মিনিট আগে
শিক্ষা সফরে কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন।
১৩ মিনিট আগে