Ajker Patrika

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

­যশোর প্রতিনিধি
অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১
চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ফাইল ছবি

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সমু চৌধুরী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। এতে তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও গ্যারেজমালিক হৃদয় হোসেনকে আসামি করা হয়েছে। মামলার পর রাতেই জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করে পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন বলেন, ‘দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী। তাঁকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত