খুলনার দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে এনা পরিবহনের টিকিট কাউন্টারের এক কর্মীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনা পরিবহনের টিকিট কাউন্টারের বাথরুম থেকে ইমন মাল (২১) নামের ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ইমন মাল দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সাজু মালের ছেলে। তিনি খুলনার সরকারি বিএল কলেজের শিক্ষার্থী।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পড়াশোনার পাশাপাশি চাকরির খোঁজ করছিলেন ইমন। গতকাল শনিবার তিনি এনা পরিবহনের দৌলতপুর নতুন রাস্তা মোড়ের কাউন্টারে টিকিট বিক্রেতা হিসেবে কাজে যোগ দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের পর কাউন্টারের বাথরুমে ইমনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাঁকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি নতুন ধারালো ব্লেড উদ্ধার করেছে। ইমনের দুই হাতেও ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
ইমনের বাবা সাজু মাল জানান, আজ বেলা ৩টার দিকে ইমন কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফোনে জানানো হয়, তিনি অসুস্থ। পরে হাসপাতালে গিয়ে দেখেন, তাঁর ছেলে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে রক্তমাখা একটি নতুন ব্লেড উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ঘটনার সময় বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে বা ভেতর থেকে বের হতে দেখা যায়নি।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ইমন নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে কী কারণে তিনি এমনটি করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে
১ সেকেন্ড আগে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৪৫) নামের এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার তিতাস উপজেলায় মাদকাসক্ত ছোট ভাইয়ের মারধরের ঘটনায় বড় বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে