
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করাচাপুর এলাকার কেওরাখালী খাল দিয়ে ডিঙ্গাপোতা হাওরে পানি প্রবেশ শুরু করেছে। এতে হাওরের বোরো ফসল ঝুঁকিতে পড়েছে। ফসল রক্ষায় স্থানীয় কৃষকেরা স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ নির্মাণ করছেন। আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায়, স্থানীয় কৃষকেরা মাটি কেটে কেওরাখালী খালে বাঁধ দিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধলাই-সাতমা নদী থেকে উৎপন্ন হয়ে কেওরাখালী খালটি ডিঙ্গাপোতা হাওরে গিয়ে মিশেছে। বৃষ্টি বা উজান থেকে নামা পাহাড়ি ঢলে নদী পূর্ণ হলে খাল দিয়ে পানি হাওরে প্রবেশ করে। গত দুই বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে খালে বাঁধ নির্মাণ করা হয়। তবে এ বছর একজনের অভিযোগের কারণে পাউবো ওই খালে কোনো প্রকল্প নেয়নি।
ফলে সাম্প্রতিক বৃষ্টিতে খাল দিয়ে পানি হাওরে ঢুকতে শুরু করে। এতে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান হুমকির মুখে পড়ে। বাধ্য হয়ে কৃষকেরা নিজেরাই মাটি কেটে বাঁধ নির্মাণ শুরু করেন।
গাগলাজুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক আহম্মেদ সিদ্দিকী বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি প্রতিবছর এই খাল দিয়ে হাওরে ঢোকে। আগে কৃষকেরা নিজেদের উদ্যোগে বাঁধ দিতেন। পরে বিষয়টি গণমাধ্যমে আসায় গত দুই বছর পিআইসির আওতায় পাউবো বাঁধ নির্মাণ করে। এতে কৃষকেরা স্বস্তিতে ছিলেন। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তির অভিযোগের কারণে এ বছর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তিনি আগামী বছর পুনরায় পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের দাবি জানান।
গাগলাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঙ্গুর মিয়া বলেন, ‘কয়েক বছর ধরে পিআইসির মাধ্যমে খালটিতে বাঁধ দেওয়া হচ্ছিল। কিন্তু একটি অভিযোগের কারণে এবার তা বন্ধ রয়েছে।’ তিনি বলেন, এই খালে বাঁধ না হলে ডিঙ্গাপোতা হাওরের পাশাপাশি পাশের খালিয়াজুরী উপজেলার হাওরগুলোরও ক্ষতি হবে।
নীতিমালা অনুযায়ী, পাউবোর তদারকিতে প্রতিবছর ৩০ অক্টোবরের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের প্রকল্প চূড়ান্ত হওয়ার কথা। ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন, ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার বিধান রয়েছে। জেলায় পাউবোর অধীনে প্রায় ৩৬৫ কিলোমিটার অস্থায়ী বাঁধ রয়েছে। চলতি বছর কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় ১৩৭ দশমিক ৫৭৯ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারে ২০২টি পিআইসি গঠন করা হয়েছে। এ জন্য বরাদ্দ ধরা হয়েছে ৩০ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে খালিয়াজুরীতে ১৪৩টি, মোহনগঞ্জে ২৯টি, মদনে ১৯টি ও কলমাকান্দায় ১০টি পিআইসি রয়েছে। এ বছর হাওরে প্রায় ৪৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা কাবিটা প্রকল্পের সদস্যসচিব ও পাউবোর উপসহকারী প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, কেওরাখালী খালে বাঁধ দেওয়া অত্যন্ত জরুরি। তবে প্রকল্পটি নিয়ে অভিযোগ থাকায় এ বছর সেখানে কাজ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাবিটা প্রকল্পের সভাপতি আমেনা খাতুন বলেন, অভিযোগ তদন্তাধীন থাকায় এবার ওই খালে প্রকল্প নেওয়া যায়নি। অভিযোগ নিষ্পত্তি হলে আগামী বছর সেখানে পুনরায় প্রকল্প নেওয়া হতে পারে।

এসআই বিপ্লব সরকার বলেন, ঘটনার পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তিসহ নানা উপায়ে আসামির অবস্থান শনাক্ত ও মামলার তদন্ত শুরু করে। আসামি তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, সিমসহ সব ডিভাইস ফেলে দেন। বারবার তিনি অবস্থান পরিবর্তন করছিলেন। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি....
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে একটি পরিত্যক্ত শৌচাগারের গর্ত থেকে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করেছেন স্থানীয়রা। তবে উদ্ধারের পর সেই মদ পুলিশের কাছে হস্তান্তর করা হলেও বোতলের সংখ্যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয়রা ৪২ বোতল হস্তান্তরের দাবি করলেও পুলিশ বলছে তারা পেয়েছে মাত্র ২৫ বোতল।
২৯ মিনিট আগে
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলব্রিজের গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে ঠান্ডাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ঋতু পরিবর্তনে গরম-ঠান্ডা আবহাওয়ায় শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর চাপ বাড়লেও জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে