
নওগাঁর মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবকের নাম সাফি আল জাবের ওরফে নিরব (২২)। তিনি তুড়ুকবাড়িয়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে। তাঁর অভিযোগ, মোটরসাইকেলে করে রাতে বাড়ি ফেরার পথে পারভেজ হোসেন, সুলতান মাহমুদ ও ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে ৭-৮ জন যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি ছোড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন তিনি।
অভিযুক্ত তিনজন হলেন, তুড়ুকবাড়িয়া এলাকার আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ (২১), জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন (২৭) ও ফিরোজ হোসেনের ছেলে ফয়সাল মাহমুদ রোকন (২৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। তাঁদের অভিযোগ, সুলতান মাহমুদ ও পারভেজ হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অন্যদিকে নিরবের নেতৃত্বেও একটি দল রয়েছে। এ দুই পক্ষের বিরোধের জের ধরেই গুলি ছোড়ার ঘটনা ঘটতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। খবর পেয়ে রাতেই মান্দা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে গ্রাম পুলিশ শাহাবুদ্দীনের ছেলে শরিফ উদ্দিনকে (২২) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় সুলতান ও পারভেজ আসামি। তাঁরা দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘গুলি ছোড়ার বিষয়ে এখনো কোনো এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ সেকেন্ড আগে
গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত থেকে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। , , , ,
৩ মিনিট আগে
খুলনা নগরীতে মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় দৌলতপুর থানার কার্তিককুল এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের একাধিক সাইটের অ্যাডমিন ও সুপার এজেন্ট মো. অহিদুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ, নগদ ৫৫
১১ মিনিট আগে