Ajker Patrika

অবৈধভাবে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

গাইবান্ধা, প্রতিনিধি
অবৈধভাবে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা
অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় ভেকুর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির সত্যতা পাওয়ায় ভেকুর মালিক আবু হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন,‘পরিবেশ রক্ষা ও মূল্যবান কৃষিজমি সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ উপায়ে মাটি খনন বা কৃষিজমি নষ্ট হতে দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত