
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘শিশুদের জীবন রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। হাম নিয়ে আমরা ব্লেইমগেম খেলতে চাই না।’ আজ সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এটা বলব না—বিগত সরকারের ব্যর্থতা। এই ব্লেইমগেম আমরা খেলতে চাই না। আমরা আমাদের শিশুদের রক্ষা করার জন্য জাতীয়ভাবে অঙ্গীকারবদ্ধ। গুজবে কান না দিয়ে হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের তারেক রহমানের সরকার শিশুদের সুরক্ষার জন্য কোনো কমতি করবে না।’
এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জেলায় ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জনকে হাম রুবেলা টিকা দেওয়া হবে।
টিকা নিতে আসা একজন খাদিজা বেগম নামে এক অভিভাবক বলেন, ‘এলাকায় হাম ছড়িয়ে পড়ার কথা শুনে ভয়ে ছিলাম। আজ কেন্দ্রে এসে বাচ্চাকে টিকা দিয়ে এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে।’ মকছেদা খাতুন নামে আরেকজন বলেন, ‘সরকারিভাবে টিকার ব্যবস্থা করায় আমাদের অনেক সুবিধা হয়েছে। আমি চাই সব মা যেন তাঁদের শিশুকে সময়মতো টিকা কেন্দ্রে নিয়ে আসেন।’

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে নেমে মাসুম শেখ (৫২) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। অতিরিক্ত গ্যাসের কারণে তাঁর মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আজ সোমবার সকালে ভাঙ্গা পৌর সদরের কোর্টপাড় মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আহত সুপারি ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
২৪ মিনিট আগে
সিলেটে হামে আক্রান্ত হয়ে সাজু নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে