
চট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্ট থেকে শুরু হয়ে মাজারগেট দিয়ে সড়কে বের হয়ে কদম ফোয়ারা প্রদক্ষিণ করে বার কাউন্সিলের গেট দিয়ে আবার সুপ্রিম কোর্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আইনজীবীরা নানা স্লোগান দেন। তাঁরা ইসকন নিষিদ্ধের দাবি জানান।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি আগামীকাল বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
কর্মসূচির বিষয়ে ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান বলেন, বুধবার দুপুর ১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করা হবে।

মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) নামের এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর অন্তত ১০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে
৩ মিনিট আগে
নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকার ফিরোজের ছেলে। সে রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
১৮ মিনিট আগে
রাজশাহীর বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় চাষিদের মধ্যে স্বস্তি ফিরেছে। কৃষি বিভাগ বলছে, জেলায় পাটের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা—দুটিই বেড়েছে।
২১ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগের কারবালার মোড় এলাকায় টিনশেড একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
২৫ মিনিট আগে